আমার স্বপ্নপূরণের একমাত্র পাথেয়



সমস্ত প্রশংসা আল্লাহ্ সুবহানওয়া তা'আলার, যিনি আমাকে স্বপ্ন দেখিয়েছেন, যিনি আমার অন্তরে আশা জাগিয়েছেন । আর শান্তি অবতীর্ণ হোক সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর অনুসারীদের উপর ।

সাধারণত প্রতিটা মানুষই তার নিকট ভবিষ্যত নিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসে । আর এই স্বপ্ন বিভিন্নজনের নিকট বিভিন্ন রকম হয় । যদিও অধিকাংশ ক্ষেত্রেই তা থাকে অপূরণীয় ও অবাস্তব । কিন্তু কেউ যদি জানতে পারে তার দেখা সবচেয়ে আনন্দময় স্বপ্নটি কিছুক্ষণ পর বাস্তবে পরিণত হতে যাচ্ছে, তাহলে তাঁর পক্ষে খুশি না হয়ে উপায় নেই । বরং সে নিজেকে পৃথিবীর সবচেয়ে সফল একজন ব্যক্তি বলে দাবি করতেও কুণ্ঠিত হবে না । 

আমি আমার জীবনের উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি



সকাল ৮:৪০, অথচ এখনো আমি দাত ব্রাশ করছি। ৯ টায় খুব গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তাই তাড়াহুড়ো করে নাস্তা না করেই বাসা থেকে বের হয়ে পড়েছি যেকোন ভাবেই ক্লাস ধরতে হবে । একটা ক্লাস মিস হয়ে গেলেই যে অনেক ক্ষতি হয়ে যাবে!

দুপুর ২:৩০, ক্লাস থেকে এসে কোনরকম দুপুরের খাবার শেষ করলাম মাত্র। এখনি বের হতে হবে। বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ২ টা প্রাইভেট টিচারের কাছে পড়তে হবে।

মিসওয়াক (দাঁতন) করার গুরুত্ব:



প্রিয় নবী (সা:) বলেন, "আমি উম্মতের জন্য কষ্টকর না জানলে এশার নামাজকে দেরী করে পড়তে এবং প্রত্যেক নামাজের পূর্বে দাঁতন (মিসওয়াক) করতে আদেশ দিতাম।" -(বুখারী, মুসলিম, মিশকাতুল মাসাবীহ: ৩৭৬)

তিনি আরো বলেন: "আমি আমার উম্মতের পক্ষে কষ্টকর না জানলে (প্রত্যেক) ওযুর সাথে দাঁতন (মিসওয়াক) করা ফরয করতাম এবং এশার নামাজ অর্ধেক রাত পর্যন্ত দেরী করে পড়তাম।" -(হাকেম, বাইহাকী, সহীহুল জামে' ৫৩১৯)

তায়াম্মুম কি, কেন ও কিভাবে ?



তায়াম্মুম:
তায়াম্মুমের নির্দেশ আল্লাহ্ তা'আলা নিজেই দিয়েছেন:

"যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো, কিংবা তোমাদের মধ্যে কেউ পায়খানা করে আসে অথবা তোমরা স্ত্রী সঙ্গম কর, অতঃপর পানি না পাও, তাহলে পাক মাটি দ্বারা তায়াম্মুম করে নাও; তোমাদের মুখমন্ডল ও হাতকে মাটি দ্বারা মাসাহ কর....।" -(সূরা আল মায়িদাহ: ৬)

যে কারণে অন্তর কঠিন হয়ে যায়



১. আল্লাহর নিদর্শনকে অস্বীকার করা:

মানুষ যখন আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে তখন তার অন্তর কঠিন হয়ে যায়। মানুষের চারদিকে এমনকি তাদের নিজেদের মধ্যেও আল্লাহর অসংখ্য নিদর্শন বিদ্যমান। কেউ কোনো পাপে লিপ্ত হওয়ার পূর্বে এবং পরে আল্লাহ তায়ালা তাকে অনেক সতর্কতামূলক নিদর্শন দেখান। পাপটি করার পূর্বে তার সহজাত সত্তা তাকে বাঁধা দেয়। তারপরও যদি ব্যক্তি সেটাকে অগ্রাহ্য করে। তাহলে আল্লাহ তায়ালা তাদের আশেপাশের অনেক ছোট বড় নিদর্শনের দ্বারা তাকে থামানোর চেষ্টা করেন। আর তারপরও যদি সে পাপ কাজটি করে ফেলে; তাহলে আল্লাহ তায়ালা এরপরেও তাকে বিভিন্ন নিদর্শন দেখান যেন সে তওবা করে ফিরে আসে। এরপরও সেই ব্যক্তি যখন আল্লাহর সকল নিদর্শনকে প্রত্যাখ্যান করে পাপের উপর অটল থাকে, তখন আল্লাহ তায়ালা তার অন্তরকে কঠিন করে দেন।

সম্পর্কিত পোষ্টসমূহ