মানুষ যখন জেনেবুঝে ইচ্ছাকৃতভাবে গোপনে গুনাহ করতে অভ্যস্ত হয়ে যায়, তখন অন্তর থেকে আল্লাহর ভয় বিদায় নিতে থাকে। অন্তর যখন তাকওয়াশূন্য হয়ে যায়, তখন অন্তর পাথরের মতো শক্ত হতে থাকে। তখন আর অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয় না। মুনাজাতে চোখের পানি আসে না। এক পর্যায়ে তার কোনো আমলে আর মন বসে না। ইবাদত করতে ভালো লাগে না। কুরআন তিলাওয়াত আর আগের মতো মুধর মনে হয় না। ক্রমান্বয়ে সে ধ্বংস ও অধঃপতনের দিকে এগিয়ে যেতে থাকে। সে বাঁচতে চায়, কিন্তু বাঁচতে পারে না। অবস্থা তো কখনো এতটা ভয়ানক হয় যে, তার ইমান পর্যন্ত বিনষ্ট হয়ে যায় এবং ইমানহীন অবস্থায়ই তার মৃত্যু ঘটে।
আলাদিন সোশ্যাল নেটওয়ার্ক এ আমাদের অনুসরন করুন ।
ঈমান ভঙ্গের দশটি কারন :
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়াতে মানুষের সবচেয়ে দামী
সম্পদ হল তার ঈমান। কেউ ঈমান বিহীন অবস্থায় মৃত্যুবরণ করলে তার সকল আমল বাতিল হয়ে যাবে এবং সে চিরস্থায়ী জাহান্নামী হবে। তাই আমাদের সবার জানা উচিৎ কোন কাজগুলোর দ্বারা মানুষের ঈমান চলে যায়। আসুন, সেই কারণগুলো সম্পর্কে জানার চেষ্টা করি-

